১ ফ্রেরুয়ারি, ২০০৭
যুগান্তর রিপোর্ট
সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও তার ব্যবসার অংশীদার বহুল আলোচিত গিয়াসউদ্দিন আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ব্যাবের সহযোগিতায় যৌথ বাহিনী মামুন ও তার তিন সহযোগীকে নয়াপল্টন এলাকার ফ্ল্যাট বাড়ি থেকে গ্রেফতার করে। পরে মামুনকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। সেখানে মামুন ও তার সহযোগীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে মামুনের গ্রেফতার ও তার ভারতে পালিয়ে যাওয়ার নানা কল্পকাহিনী প্রচার করা হয়।
http://jugantor.com/online/day.php?id=328&sys=1